চন্দ্রকোনারোড শহর সংলগ্ন চাচাগড় এলাকা থেকে বিষধর সাপ উদ্ধার,উদ্ধার করলো সর্ব বন্ধু।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন চাচাগড় এলাকা থেকে এক বিষধর সাপ উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় এই দিন সকাল নাগাদ রাস্তার পাশে ঘোরাঘুরি করতে দেখে ওই বিষধর সাপটিকে, তৎক্ষণাৎ স্থানীয়দের প্রচেষ্টায় খবর দেওয়া হয় এলাকার সর্প বন্ধু হিসেবে পরিচিত শুভাশিস মান্নাকে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বিষধর সাপ থেকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়, জানা গিয়েছে ওই সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *