নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে ও মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় মঙ্গলবার ভবানীপুর ব্রজ মোহন মেমোরিয়াল ক্লাবের প্রাঙ্গণে এক দিবসীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৮ টি ভলিবল দল অংশগ্রহণ করেন।হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে ওঠে ভবানীপুর মাদ্রাসা ও হরিশ্চন্দ্রপুর থানা।শেষ পর্যন্ত ভবানীপুর মাদ্রাসা হরিশ্চন্দ্রপুর থানাকে হারিয়ে বিজয়ী হয়।বিজয়ী ও রানার দলের হাতে ট্রফি তুলে দেন হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন। এদিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের ও এস আই ধীরেন্দ্রনাথ মন্ডল সহ ক্লাবের সকল সদস্যরা।
ভবানীপুর ব্রজ মোহন মেমোরিয়াল ক্লাবের প্রাঙ্গণে এক দিবসীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।












Leave a Reply