বালুরঘাটে সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধন, স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি পণ্যে জমজমাট মাঠ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শিল্পকর্ম নিয়ে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। এদিন বালুরঘাট হাই স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বালসুব্রমনিয়াম টি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, জেলার বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা।
স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের হস্তশিল্প মেলায় প্রদর্শিত এবং বিক্রয় এর জন্য স্টল করা হয়েছে। রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের খাবারের দোকান‌ও। মেলায় মোট ৮৫ টি স্টল রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের মহিলারা তাদের হস্তশিল্প নিয়ে মেলায় এসেছে।

জেলাশাসক বালসুব্রমনিয়াম টি জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প প্রদর্শনের পাশাপাশি বিক্রয়ের উদ্দেশ্যে মেলা বসেছে। ১২ই ডিসেম্বর থেকে ২১ শে ডিসেম্বর মেলা চলবে। জেলাশাসক আরো জানান, জেলার মহিলাদের হস্তশিল্প আরো উন্নয়ন করে, যাতে জেলা ও রাজ্যের বাইরে পাঠানো যায়, বা বিদেশে রপ্তানি করা যায়, এ বিষয়ে কর্মশালা ও প্রশিক্ষণ এবং ঋণের ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *