পটাশপুর দু’নম্বর ব্লক এর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সরকারি কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার কাজের খতিয়ান সরজামিন পরিদর্শন করলেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যের জেলায় জেলায় কিভাবে সরকারি কাজ হচ্ছে তার খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলায় এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
এই দিন পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ ব্লকে গ্রামে গ্রামে ঘুরে পঞ্চায়েত এলাকার কাজের খতিয়ান সরজমিনে পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।
তাঁরা পাড়ায় পাড়ায় ঢুকে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ নানান সরকারি কাজ খতিয়ে দেখেন। প্রসঙ্গত মাঝেমধ্যেই সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছিল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, সেই কাজের খতিয়ান দেখতেই এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল বলে প্রাথমিকভাবে মনে করছেন এলাকার মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *