সজারু উদ্ধার ইন্দাসের চারিগ্ৰামে।

আব্দুল হাই, বাঁকুড়াঃ – আজ শুক্রবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের চারিগ্ৰাম এলাকায় সজারু উদ্ধার করা হয়। সজারু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই সজারুকে
দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় কয়েকজন এদিন বেলা ১২ টা নাগাদ ইন্দাস ব্লকের চারিগ্ৰামের বিশ্রামাগার এর পেছনে সজারুটিকে দেখতে পায়। তারা সাথে সাথেই বনদপ্তর কে খবর দেয় ।এই খবর শুনেই বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় ।সজারুটিকে উদ্ধার করে বন দফতরের কর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *