নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- পিপলস ওয়ারস গ্রুপ (PWG) ও জনযুদ্ধ গোষ্ঠী সংগঠন বৃদ্ধির কাজের সুত্রে অসীম মণ্ডের নাম হয় (আকাশ) সেই মাওবাদী নেতা আকাশের বাড়িতে ঝাড়খণ্ড পুলিশ,হুলিয়া জারি করে মাওবাদী নেতা আকাশ ( অসীম মন্ডল) এর বাড়িতে আসলো ঝারখণ্ড পুলিশ। আজ ঝাড়খন্ডের জামশেদপুর জেলার পাটমদা থানার দুই পুলিশ কর্মী আদালতের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ফুলচক গ্রামের মাওবাদী নেতা আকাশ ওরফে অসীম মন্ডল এর বাড়ীতে আসলেন।
ঝাড়খন্ড পুলিশের দুই সদস্যের এক প্রতিনিধি দল। এইদিন তারা অসীম মন্ডল এর বাড়ি ও গ্রামের জনবহুল এলাকায় দুইটি নোটিশ জারি করেন, তাতে লেখা এক মাসের মধ্যে আকাশ আত্মসমর্পণ না করলে তার সম্পত্তি ক্রোপ করা হবে। এমনকি আকাশের খোঁজ দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কৃত করা হবে ।
জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ফুলচক গ্রামের বাসিন্দা অসীম মন্ডল লেখাপড়ায় মেধাবী ছাত্র ছিল ৮ এর দশকের প্রথম দিকে তিনি গড়বেতা কলেজের অনার্স নিয়ে পড়াশোনা করতেন। আর সেই সময় লেখাপড়ার মাঝপথে রাজনীতিতে যুক্ত হয়,তার পরেই হঠাৎ করে আকাশ নিরুদ্দেশ হয়ে যায়। ৯ দশকের দিকে আবার সে চন্দ্রকোনার ফুলচক গ্রামে নিজের বাড়িতে ফিরে আসে। তৎকালীন সময়ে ৯ এর দশকে সুদীপ চোংদার, অসিত সরকারের সঙ্গে যোগাযোগ করে একাধিক গন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে আকাশ ।
এমনকি ১৯৯৮-২০০০ সালে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক রাজনৈতিক মামলায় এদের বিরুদ্ধে পুলিশের মামলা হয়।এমনকি সেই সময় জনযুদ্ধ গোষ্ঠীর এক মহিলা অণু মাইতি (ওরফে কল্পনা মাইতি) কে বিয়েও করে বলে জানা যায় এই আকাশ।ধাপে ধাপে ফুলচক গ্রামের আকাশ মাওবাদীর একজন প্রথম সারির নেতা হয়ে ওঠে। বর্তমানে আকাশের শুধু ঝাড়খন্ড নয় এই রাজ্যে একাধিক মামলার আসামি।আর সেই আকাশের খোঁজে যেমন ঝাড়খণ্ড পুলিশ তেমনি রাজ্য পুলিশ খোঁজ চালাচ্ছে।











Leave a Reply