নওপাড়া গ্রামে কয়লা কাণ্ডের ঘটনায় আবারও ১০ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার খয়রাশোল ব্লকের নওপাড়া গ্রামে কয়লা কাণ্ডের ঘটনায় গতকাল রাত্রে আবারও ১০ জনকে গ্রেপ্তার করল লোকপুর থানার পুলিশ। আজ তাঁদের দুবরাজপুর আদালতে তোলা হয়। এখনও পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিন দুবরাজপুর আদালতের বিচারক ১০ জনের মধ্যে ২ জন সেখ আজিম ও সেখ সাইফুলকে ৪ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি আরো ৮ জন সেখ মুজফ্ফর, সেখ জসিম, সেখ শাহাজাহান, সেখ ইব্রাহিম, সেখ রাইহান, সেখ কেরামত, সেখ নাজিবুল ও সেখ ইব্রাহিমকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *