মালদা সোনাঝুড়ি হাটের উদ্বোধন হল।

নিজস্ব সংবাদদাতা, মালদা- মালদা সোনাঝুড়ি হাটের উদ্বোধন হল।মালদা শহরের ২০ নম্বর ওয়ার্ডের মহানন্দা শিশু উদ্যানে আগামি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। আদিবাসী নিত্যের মধ্য দিয়ে এই হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দুলাল সরকার, চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শুধু মালদা জেলা নয়, রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা তাদের নিজেদের হাতের তৈরী সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন। মালদা জেলার বাঁশের হস্তশিল্প থেকে বাঁকুড়ার টেরাকোটা, মেদিনীপুরের পটচিত্র থেকে শুরু করে বিভিন্ন শিল্পের সমাহার রয়েছে।তেমনি জেলার মহিলাদের হাতে তৈরী প্রসাধনী সামগ্রী, কাপড়, খাবার, পাপড়, আচার মধু সহ নানান জিনিস রয়েছে এই হস্তশিল্প মেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *