রানু মন্ডল কে নিয়ে সিনেমা হচ্ছে, সঙ্গীতশিল্পী সিদ্ধার্থ রায় সিধু রানাঘাটে রানু মন্ডল এর বাড়িতে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানু মন্ডল কে নিয়ে সিনেমা হচ্ছে । যিনি অভিনয় করবেন বলিউড চলচ্চিত্র শিল্পী ঈশিকা দে। ইতিমধ্যেই রানু মন্ডল এর সাথে দেখা করে গিয়েছেন এবং তার চারিত্রিক গুণাবলী লক্ষণ করেছেন। এইবার সেই সিনেমার সুরকার প্রখ্যাত সঙ্গীতশিল্পী তথা মিউজিক কম্পোজার বাংলা সঙ্গীত জগতের অন্যতম স্বনামধন্য সঙ্গীতশিল্পী সিদ্ধার্থ রায় সিধু রানাঘাটে রানু মন্ডল এর বাড়ি, আজ তার সাথে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ঋষিকেশ মন্ডল। রানাঘাটের রানু মণ্ডলের বাড়িতে এসে রানু মন্ডল এর সাথে গান করতে দেখা গেল বিখ্যাত সঙ্গীত শিল্পী সিধুকে। রানু মন্ডল সিধু বাবুর সাথে গাইবেন সেই গানের রিহার্সাল চলল জোর কদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *