সিলেবাস শেষ হয়নি, অফলাইনে পরীক্ষায় বসবো না, অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে কলেজের গেটে বসে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- নদীয়ার কৃষ্ণনগরে অনলাইন এক্সাম এর দাবিতে কৃষ্ণনগর বিপিসি আইটিআই কলেজের বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। তাদের দাবি, সারাবছর অনলাইন ক্লাস করালেও সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারেননি, তারই মধ্যে অফলাইনে এক্সাম দিতে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। তাই তাদের দাবি অবিলম্বে অফলাইন বাতিল করে অনলাইনে ক্লাস করাতে হবে, না হলে তারা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা করছেন। এর ফলে প্রতিটা ছাত্র-ছাত্রী পড়তে পারে বিপদে। সেই আশঙ্কা করেই তাদের বিক্ষোভ চলছে। মূলত এর আগেও 7 তারিখে কারিগরি দপ্তর ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। সেখানে দাবি পূরণ না হওয়ায় বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়া জেলার কৃষ্ণনগরে চলছে এই বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীদের বক্তব্য যদি তাদের দাবি না মানা হয় তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন এবং পরীক্ষা বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *