স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কলেজের পড়ুয়ারা।

নিজস্ব সংবাদদাতা, মালদা: স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কলেজের পড়ুয়ারা। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা নিয়ামককে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। এতদিন অনলাইন পঠনপাঠন চলায় সিলেবাস শেষ হয়নি বলে দাবি করেন পড়ুয়ারা। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয় তাদের তরফে। একইসঙ্গে, অনলাইন ক্লাস হওয়ায় পরীক্ষাও অনলাইনে নেওয়ার দাবি জানানো হয়। দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *