আসন্ন পুরসভা নির্বাচনে আলিপুরদুয়ারের ফালাকাটায় শনিবার এক মহামিছিলের আয়োজন করে ব্লক যুব তৃণমূল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আসন্ন পুরসভা নির্বাচনে আলিপুরদুয়ারের ফালাকাটায় শনিবার এক মহামিছিলের আয়োজন করে ব্লক যুব তৃণমূল কংগ্রেস।নবগঠটিত ওই পুরসভার আঠারোটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা এদিনের নির্বাচনি মিছিলে অংশগ্রহণ করেছিলেন।মিছিলের নেতৃত্বে ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিকবড়াইক।এছাড়াও অন্যান্য তৃণমূল নেতারাও মিছিলে পা মেলান। এদিন শহরের বেসিক স্কুল ময়দান থেকে শুরু হয়ে ওই মহামিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *