২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূল সাপ হয়ে যাবে,নন্দীগ্রামের তারাচাঁদবাড় গ্রামে এসে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পৌর নির্বাচনের প্রথম দিনের ভোট নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের তারাচাঁদবাড় গ্রামে বেশ কিছু মানুষের উপর নির্মম অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ, সেইসব মানুষদের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলের উপর কার্যত নিশানা করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এইদিন তিনি বলেন সরকার টাই তো ভুয়ো,তারা মানুষের উপর বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি নির্বাচনে না লোরলে প্রার্থীরা মাঠে না থাকলে এদের নিসংসতা,বর্বরতা, নির্মমতা, সাধারণ নির্বাচনে এরা যেটা করে সেটা সাধারণ মানুষ দেখল, পাশাপাশি এই পৌর ভোট নিয়ে নির্বাচন কমিশনের উপর আঙুল তুললেন তিনি তিনি বলেন নির্বাচন কমিশন দলদাসে পরিণত হয়েছে, যত এইরকম করবে সাপ হয়ে যাবে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রত্যেকটি আসনেই প্রার্থী দেবে বিজেপি, কাউন্টিং এ যাব, এদের এক্সপোস করাটাই আমাদের কাজ, এদের যে রাজনৈতিক নগ্নতা রাজ্যসহ সারাদেশ দেখল, পাশাপাশি ভুয়া ভোটার নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *