বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- একেবারে নতুন মুখ, নেই কোনো অভিজ্ঞতা। কিন্তু ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। তাই বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভা নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের ২২ বছরের মহিলা প্রার্থী সাবিনা খাতুন। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের সাথে নিয়ে ভোট লড়াইয়ে নেমে পড়েছেন তিনি। প্রতিটি বাড়িতে গিয়ে ভোট দেওয়ার জন্য তিনি আবেদনও করছেন জনগনের কাছে। তাঁর প্রতিদ্বন্দী হিসেবে লড়ছেন নির্দল প্রার্থী রুবিনা বিবি এবং বাম সমর্থিত নির্দল প্রার্থী আলেয়া বিবি। এবার অপেক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন। কে হবে এই ওয়ার্ডের চ্যাম্পিয়ন???
দুবরাজপুরে ভোট প্রচার শুরু করলেন তৃণমূলের মহিলা প্রার্থী।












Leave a Reply