পুলওয়ামা হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো মালদহের বামনগোলা ব্লকের তৃণমুল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- পুলওয়ামা হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো মালদহের বামনগোলা ব্লকের তৃণমুল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা । সোমবার রাতে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে থেকে মোমবাতি হাতে নিয়ে একটি মৌন মিছিল বের হয় মিছিলটি গোটা পাকুয়াহাট পরিক্রমা করার পর রবীন্দ্র মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে রবীন্দ্র মূর্তির পদদেশে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সকলে।এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুজিত মন্ডল ও অন্যান্য নেতৃত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *