মাসির বাড়িতে বেড়াতে এসে অপহরণ এক নাবালিকা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাসির বাড়িতে বেড়াতে এসে অপহরণ এক নাবালিকা। জানা যায় শান্তিপুর হিজুলি তে কৃষ্ণনগর থেকে এক নাবালিকা মাসির বাড়িতে বেড়াতে আসে, অভিযোগ ওই নাবালিকা মাসির বাড়ি থেকে রাস্তায় বেরোতেই এক যুবক ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে চলে যাই। ওই নাবালিকার মা যোগাযোগ করলে ওই যুবক ফোনেই নাবালিকার মাকে হুমকি দেয়। যদিও গত 11 তারিখ থেকে ওই নাবালিকার সন্ধান না পাওয়ায় খুবই মানসিকভাবে ভেঙে পড়েছে ওই নাবালিকার পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়া চাইল্ড লাইন ও শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার মা, অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ ও নদীয়া চাইল্ড লাইনের কর্মীরা। অপহরণ হয়ে যাবা নাবালিকার মায়ের দাবি মেয়ে ফিরে পেতে চাই, এছাড়াও অপহরণকারীর শাস্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *