সুষ্ঠু নির্বাচন করার দাবিতে তমলুকের মহকুমা প্রশাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান BJP র।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- সুষ্ঠু নির্বাচন করার দাবিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মহকুমা প্রশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল বিজেপি নেতৃত্ব।এই প্রসঙ্গে তাম্রলিপ্ত পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তনুশ্রী রায় নায়েকের অভিযোগ দুষ্কৃতী ঢুকিয়ে বিজেপির দেওয়াল লিখন মুছে দিচ্ছে এবং পোস্টার পতাকা খুলে ফেলে দিচ্ছে রাতের অন্ধকারে। ভোটের নামে প্রহসন এ পরিণত করছে শাসক দল। ভোটের আগে যদি সন্ত্রাস সৃষ্টি হয় তাহলে ভোটের দিন নির্বাচন সুষ্ঠুভাবে হবে না এমন অভিযোগ করে বিজেপি নেতা কর্মীদের, এই সম্বন্ধে তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তপন কুমার ব্যানার্জি বলেন বিগত পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে ভোটের নামে হিংসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *