কাঁথি পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে পুজো দিয়ে ভোট প্রচার বিরোধী দলনেতার।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আগামী ২৭ শে ফেব্রুয়ারি পৌরসভার ভোট, এমত অবস্থায় ভোট প্রচারে নেমে পড়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুনীল দাসের সমর্থনে ভোট প্রচার করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এইদিন পদ্মপুকুর কালী মন্দিরে পুজো দিয়ে পাড়ায় পাড়ায় কিছু সম্পর্ক অভিযান চালান প্রার্থী সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত, সাধারণ সম্পাদক সৌমেন অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। পাশাপাশি এইদিন ২০,২১,১৭,১৮,১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারকার্য চালান শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *