পুলিশ শুধু দল দাসে নয় পুলিশ দলের ক্রীতদাসে পরিণত হয়েছে শান্তিপুরের পৌর নির্বাচন নিয়ে অশান্তির ঘটনায় প্রতিক্রিয়া বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুলিশ শুধু দল দাসে নয় পুলিশ দলের ক্রীতদাসে পরিণত হয়েছে শান্তিপুরের পৌর নির্বাচন নিয়ে অশান্তির ঘটনায় প্রতিক্রিয়া বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। বৃহস্পতিবার শান্তিপুরের নিজ বাসভবন থেকে শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচন নিয়ে শুধু তৃণমুলকেই নয় পুলিশকেউ কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন তৃণমূল মানেয় দুর্নীতি এখন দুর্নীতির রাজত্ব চলছে, গত কয়েকদিন আগে শান্তিপুরে বিজেপির পতাকা ছেরা কে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ সরকার বলেন, তৃণমূলের রাজত্বে সবই সম্ভব পুলিশ দিয়েও কিছু হয় না। পুলিশ এখন দল দাসে নয়, পুলিশ দলের ক্রীতদাসে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *