পড়ে পাওয়া এক রোগীর টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন এক সিভিক ভলেন্টিয়ার।

নিজস্ব সংবাদদাতা, মালদা: পড়ে পাওয়া এক রোগীর টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন এক সিভিক ভলেন্টিয়ার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। জানা যায় এদিন সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্তব্যরত অবস্থায় ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার গৌতম চৌধুরী। ডিউটি করার সময় জরুরি বিভাগের সামনে ৫০০ টাকার নোটের একটি বান্ডেল কুড়িয়ে পান তিনি। ওই সিভিক ভলেন্টিয়ার গৌতম চৌধুরী জানান, জরুরী বিভাগের সামনে ডিউটি কটার সময় ৮০০০ টাকা কুড়িয়ে পান তিনি। পরে খোঁজ খবর নেওয়ার পর প্রকৃত মালিকের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়। এদিকে জানা যায় এদিন সকালে লক্ষীনারায়নপুর থেকে এক অসুস্থ রোগীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে নিয়ে যাওয়ার সময় ওই অসুস্থ রোগীর আত্মীয়রা পকেট থেকে টাকা পড়ে গিয়েছিলো। স্বভাবতই সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে এই টাকাগুলো ফেরত পেয়ে খুশি ওই রোগীর পরিবার বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *