পুরো নির্বাচনে ইংরেজবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পূজা দাসের সমর্থনে প্রচারে চালালেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পুরো নির্বাচনে ইংরেজবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পূজা দাসের সমর্থনে প্রচারে চালালেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। শুক্রবার সন্ধিয় ২৭ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে মন্ত্রীসহ দলের জেলার নেতারা একটি বিশাল মিছিল করেন। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সন্ধায় ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পূজা দাসকে সামনে রেখে বিধানপল্লী, সূর্যসেন পল্লী, মনস্কামনা পল্লী সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান মন্ত্রীসহ দলের জেলা নেতৃত্ব। রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রচার তুলে ধরা হয় এই প্রচারের মাধ্যমে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সঙ্গে নিয়েই মানুষের বাড়ি বাড়ি যান ভোটের প্রচারে। এই প্রথম ২৭ নম্বর ওয়ার্ডের নতুন মুখ হিসেবে দাঁড়িয়েছেন প্রার্থী পূজা দাস । আর তাকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে সংশ্লিষ্ট এলাকায়।

বাইট শুভদীপ সান্যাল আই এন টি টি ইউ সির জেলা প্রেসিডেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *