শুক্রবার রাতে ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায় এক ব্যক্তির খড়ের গাদায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার রাতে ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায় এক ব্যক্তির খড়ের গাদায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, এদিন রাতে সংশ্লিষ্ট এলাকার ওমর আলী নামে এক ব্যক্তির বাড়ির খড়ের গাদায় আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় ফালাকাটা দমকল কেন্দ্রে। খবর পেয়ে ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। আনুমানিক রাত নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে খবর।তবে অগ্নিকাণ্ডে বড়ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পরিবারটি বলে দাবি এলাকাবাসীর।আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে উপরে বৈদ্যুতিক তার থেকে অগ্নিকান্ড ঘটতে পারে বলে অনুমান স্থানীয়দের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *