বীরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার রাতে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বীরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার রাতে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া চৌপথি এলাকায় এক টায়ারের দোকানে আগুন লাগে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ধুপগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার কারন এবং ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *