জয়রামচক নিমতলা মহাপ্রভু মন্দির থেকে চোর সন্দেহে ৮ জনকে,গণধোলাই দিয়ে দাসপুর পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মহাপ্রভু মন্দির থেকে চোর সন্দেহে ৮ জনকে,গণধোলাই দিয়ে দাসপুর পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক নিমতলা মহাপ্রভু মন্দির এলাকায় শুক্রবার হোলির দিনে নিমতলা মহাপ্রভু মন্দির থেকে চোর সন্দেহে ৮ জনকে আটক করে গণধোলাই দিল ক্ষিপ্ত জনতা। প্রসঙ্গত নিমতলা মহাপ্রভু মন্দির এর প্রতিটি পূর্ণিমাতেই প্রায় কয়েক হাজার মানুষ ভিড় জমায় মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর সেই ভিড়ের সুযোগকে কাজে লাগিয়েই অসামাজিক কাজকর্ম সফল হতে চায় বেশ কিছু মানুষ। শুক্রবার হোলির দিনে এমনই কিছু ছক কষেছিল অপরিচিত দুজন পুরুষ ও ৬ জন মহিলার একটি গ্যাং। সূত্র মারফত জানা গিয়েছে ওই ছয় জন মহিলার মধ্যে একজন মহিলা এলাকার কোন এক মানুষকে মন্দির ঠিক কোন সময়টায় বেশি ভিড় হয় সেই সময়টা জিজ্ঞেস করছিল সেই সময় সন্দেহ হয় তাদের এরপরেই বেশ কয়েকজন মানুষ আটক করে তাদের। প্রথম হবে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করা হলে বিভিন্ন রকম জায়গার নাম বলতে থাকে তারা এরপর তাদের পরিচয় পত্র চাওয়া হলে কোন কিছুই দেখাতে পারেনি। এতেই তীব্র সন্দেহ হয় এলাকার মানুষের। এ পরেই ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়েন ওই আট জন। এ পড়ে গণধোলাই দেওয়া হয় অভিযুক্তদের। জিজ্ঞাসাবাদ করলে বেশকিছু অসঙ্গতিপূর্ণ উত্তর দেয় অভিযুক্তরা। বিষয়টি দাসপুর থানা জানানো হলে দাসপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে নিয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে সমগ্র এলাকাজুড়ে। প্রসঙ্গত কিছুদিন আগেই নিমতলা মহাপ্রভু মন্দির এর নব কুঞ্জ অনুষ্ঠানের সময় বহু মানুষের গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল যার ফলে আজকের এই হোলির দিনে রীতিমতো সজাগ ছিল মন্দির কমিটি তাই দুপুরের ভিড় হওয়ার পূর্বেই এধরনের একটি ব্যাংকে আটক করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *