আজকের রেসিপি :: বোরহানি ১।।।

উপকরণ : দই ১ কেজি, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ বাটা ১ চা চামচ, সরিষা বাটা ১ চা চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, বিট লবণ পরিমাণমতো। দুধ ১ কাপ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : দইয়ের সঙ্গে দুধ মিশিয়ে নিন। ৩-৪ কাপ জল মিশিয়ে নিন। এবার গুঁড়া মসলা ও বিট লবণ ছাড়া সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিন। এবার গুঁড়া মসলা ও বিট লবণ মেশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *