নিখোঁজ ব্যাক্তির দেহ উদ্ধার ,এলাকায় চাঞ্চল্য।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – এক মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের মধ্যরাজাপুর গ্রামে। মৃতের নাম কিরণ চন্দ্র দে(৫৭)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
স্থানীয় সুত্রে জানাগিয়েছে গত শনিবার বা থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেননি কিরণ বাবু। পরিবার লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে ও তাঁর নাগাল পায়নি। অবশেষে পরিবারের লোকজন হাল ছেড়ে দেয়।সোমবার স্থানীয় মানুষজন ওই ব্যক্তির বাড়ির কাছেই একটি পুকুরে জলের মধ্যে একটি দেহ ভাসতে দেখেন।তারাই ক্যানিং থানায় খবর দিলে পুলিশ আসে ঘটনাস্থলে। পুকুর থেকে দেহটি উদ্ধার করে । ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।ক্যানিং থানার পুলিশ মতদেহটি উদ্ধার করে ময়না তনন্তে পাঠিয়ে ঠিক কিভাবে ওই বৃদ্ধর মূত্যু হয়েছে?ষহসে বিষয়ে তদন্থ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *