এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোনারোড শহরের সাতবাঁকুড়ায়,তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন সাতবাঁকুড়া এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম সুমন দে, বয়স আনুমানিক ২৭ বছর, পরিবার সূত্রে জানা যায় শনিবার রাতে খাওয়া দাওয়ার পর নিজের বাড়িতেই ঘুমোতে যায় ওই যুবক, এরপর সকাল বেলায় হঠাৎ পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে,পাশাপাশি কি কারণে এই ঘটনা তদন্তপ্রক্রিয়া শুরু করেছে পুলিশ, অন্যদিকে ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *