এন জি ও এবং পুলিসের যৌথ উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির প্রদান করা হলো চারা গাছ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার একদিকে যখন দুদিনের ধর্মঘট নিয়ে ব্যাস্ত পুলিশ তারই মাঝে অমরাবতী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং জেলা পুলিশের উদ্দ্যেগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো জেলা পুলিশের সদর কার্যালয়ে।
এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত হন পদ্মশ্রী করিমুল হক ,জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক এবং বিশিষ্ঠ জনেরা।
রক্তদাতাদের হাতে শংসাপত্র এর পাশাপাশি একটি করে গাছের চারা তুলে দেন পুলিশ সুপার সয়ং।
রক্তদান শিবির প্রসঙ্গে জেলার পুলিশ সুপার জানান গ্রীষ্মে জেলার ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে, আজ এই শিবির থেকে প্রায় ৭০ ইউনিট রক্ত সংগ্রহ হবে যা আগামীতে অসুস্থ্য মানুষের কাজে লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *