উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা চত্বর এলাকায় দীর্ঘদিন ধরে উট রাখা হয়েছিল এককথায় বলা যায় কালিয়াগঞ্জ থানার চত্বরে উটের ঠিকানা হয়ে গিয়ে ছিল। কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপাঞ্জন দাস ও পিপল ফর এনিমেলস এর যৌথ উদ্যোগে গন্তব্যস্থলে পৌঁছান ব্যবস্থা করা হলো রাজস্থানে।
উট গুলি উদ্ধার হয়েছিল রায়গঞ্জ হেমতাবাদ ও
কালিয়াগঞ্জ ১০ নাম্বার মালগাও গাও গ্রাম পঞ্চায়েতের মাল গাও এলাকা থেকে উট উদ্ধার করা হয়েছিল ধাপে ধাপে দুই থেকে ৩ মাস আগে। উট গুলে আটক করে কালিয়াগঞ্জ থানা চত্বরে রাখা হয়েছিল।
পিপল ফর এনিমেলস ও কালিয়াগঞ্জ থানার এর যৌথ উদ্যোগে মালগাও অঞ্চল থেকে উঠ গুলি উদ্ধার করা হয়।পিপল ফলস এনিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়া জানায় প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ পালন করা দরকার ছিল কিন্ত তাদের কোন সহযোগিতা বা হেলদোল পাইনি। গৌতম তান্তিয়া কালিয়াগঞ্জ থানা ভারপ্রাপ্ত আধিকারি ও পুলিশ সুপার কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন উট গুলোকে রাজস্থানে পৌঁছানোর ব্যবস্থা ও সহযোগিতা জন্য।
দীর্ঘদিন লড়াই পর উট গুলি ফিরল রাজস্থানে।












Leave a Reply