সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনে চন্দ্রকোনারোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন CPI(M)।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১২ দফা দাবি নিয়ে বামপন্থী সংগঠনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনেও অর্থাৎ মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে সাধারণ ধর্মঘটের সমর্থনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো সিপিআইএম নেতা কর্মীরা, এই দিন দীর্ঘক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা শহর জুড়ে, পরে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *