সাফদার হাসমীর জন্মদিন উপলক্ষে এদিন জলপাইগুড়ি শহরেও পালিত হলো জাতীয় পথ নাটক দিবস।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সাফদার হাসমীর জন্মদিন উপলক্ষে এদিন জলপাইগুড়ি শহরেও পালিত হলো জাতীয় পথ নাটক দিবস। জলপাইগুড়ি নাট্যচর্চা কেন্দ্রের আয়জনে মঙ্গলবার সমাজপাড়ায় ও শিরিষতলায় পথ নাটকের আয়োজন করা হয়৷ মোট চারাটি দল অংশ নেয় এই নাট্যানুষ্ঠানে। এ বি টি এর সাংস্কৃতিক শাখার সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর ভারতীয় গণনাট্য সঙ্ঘ, সৃষ্টি মাইম থিয়েটার, জলপাইগুড়ি কলাকুশলী ও জলপাইগুড়ি শহর নাট্যদল এফিন পথ নাটক পরিবেশিন করে। সূচনায় এদিনের আয়োজনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন গৌতম গুহ রায় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের জেলা সভাপতি প্রসূন দাস গুপ্ত, নাট্যকার তমজিৎ রায়, রীতা সেন গুপ্ত সহ জলপাইগুড়ির নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *