আঁধারের আলো ফুটতেই স্নানের ঘাটে অতন্দ্র প্রহরী বিধায়ক, নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন জনসাধারণের মাঝে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নব বর্ষের প্রাক্কালে জন গনের মধ্যে মিশে শুভেচ্ছা বিনিময় করলেন বিধায়ক, তার পাশাপাশি গঙ্গার ঘাট গুলি পরিদর্শন করলেন ও পুণ্যার্থী দের সচেতন করলেন সাবধানে পুন্য স্নান করার জন্য। স্নানের ঘাটে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনার পর, বড়বাজার ঘাট এবং স্টিমার ঘাটে শান্তিপুর পৌরসভা এবং বিধায়ক
এর পক্ষ থেকে রয়েছে বিশেষ সতর্কীকরণ ব্যবস্থা। তবে এ দুটি ঘাটে এবছর পুণ্য স্নান করার জন্য অনেকেই এড়িয়ে গেছেন, তুলনামূলকভাবে গুপ্তিপাড়া ঘাট, নৃসিংহ পুর ঘাট মানুষ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আঁধার কেটে ভোরের আলো ফুটতেই বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে দেখা গেল বিভিন্ন ঘাটে অতন্দ্র প্রহরীর মতো ঘোরাফেরা করতে। সকলের সাথে মিশে কুশল বিনিময় করার মাধ্যমে আমন্ত্রণ জানালেন সন্ধ্যায় বর্ষবরণ অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *