নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জটেশ্বরে বর্ষ বরণ অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জটেশ্বরে বর্ষ বরণ অনুষ্ঠান। শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বরে ‘জয় বাংলা ফাউন্ডেশনের’ উদ্যোগে বর্ষবরনের অনুষ্ঠান মন জয় করে নিল জটেশ্বরবাসীর। এদিন সকালে জটেশ্বর এক বর্ণাঢ্য শোভাযাত্রাবের করা হয়। ওই শোভাযাত্রাটি জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। তারপর জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের পাশে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। জানা গিয়েছে, এদিন ওই সংস্থার পক্ষ থেকে প্রায় ৩০০ জন অসহায় ও দুস্থ মানুষদের নতুন পোশাক বিতরণ করা হয়। এদিন বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিনের ওই অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষিকা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *