পয়লা বৈশাখের দিনে বোমা উদ্ধার সদাইপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ শুক্রবার বাংলা শুভ নববর্ষের প্রথম দিনেই বীরভূম জেলার সিউড়ি ১ নম্বর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত লালমোহনপুর গ্রামে পোলট্রি ফার্মের পাশে একটি ধান জমি থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি জ্যারিকেনে ১২ টি তাজা বোমা উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত হোন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া। খবর দেওয়া হয় সিআইডির বোম্ব স্কোয়াড। তারা এসে বোমাগুলিকে নিস্ক্রিয় করে। উল্লেখ্য, বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কান্ডের পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যেখানে যা আছে উদ্ধার করতে। তারপর থেকেই রাজ্য জুড়ে চলছে তল্লাশি। বোমা উদ্ধারের অভিযানে নেমেছে বীরভূম জেলা পুলিশ। বিভিন্ন থানা এলাকা থেকে বোমাও উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *