বাংলা বছরের প্রথম দিনে উপচে পড়া ভিড় তমলুকের বর্গভীমা মন্দিরে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুক্রবার বাংলা বছরের প্রথম দিন। আর সেই প্রথম দিনের সতীর ৫১ পীঠের অন্যতম পীঠ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বর্গভীমা মন্দিরে উপচে পড়া ভিড় সকাল থেকে। বহু দূর দূরান্ত থেকে মানুষজন পুজো দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন মন্দিরে। মূলত ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলির তরফ থেকে খাতা পুজোর জন্য বিশেষ ভিড় লক্ষ্য করা যায় এই দিনে, প্রসঙ্গত মহামারি ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল ধর্মীয় রীতিনীতি, তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রা ফেরায় ফের ধুমধামার সহিত শুরু হয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *