বৃদ্ধাশ্রমের বৃদ্ধ ও বৃদ্ধাদের শুভ নববর্ষে ফল মিষ্টি ও নতুন পোশাক তুলে দিলেন।

আব্দুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের ভড়া গ্রামে অবস্থিত স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবা বৃদ্ধাশ্রম। ২০১৫ সালে এই বৃদ্ধাশ্রম চালু করা হয়। বৃদ্ধ বাবা ও মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থেকে খাওয়া দাওয়া কোন অসুবিধা হয়না। বেশ আনন্দের মধ্যেই আছে এই বৃদ্ধাশ্রমের বাবা মায়েরা। আজ বিষ্ণুপুর থানার রাধানগর আউট পোস্ট এর অফিসার ইনচার্জ মনোরঞ্জন নাগ বাবু এই অসহায় বৃদ্ধ ও বৃদ্ধাদের হাতে শুভ নববর্ষে ফল মিষ্টির প্যাকেট এবং নতুন পোশাক তুলে দিলেন ।

বেশ কিছুক্ষণ ওনাদের সাথে কাটালেন ।বৃদ্ধ বাবা ও মায়েরা ফল মিষ্টি ও নতুন পোশাক হাসি মুখে গ্রহণ করেন। মনোরঞ্জন বাবু জানান আজ শুভ নববর্ষে ভরা গ্ৰামে গিয়ে কাঠিয়া বাবা বৃদ্বাশ্রমের বৃদ্ধ ও বৃদ্ধাদের পাশে থাকার ছোট প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *