শুক্রবার নববর্ষের দিন মালদা শহরের ফুলবাড়ী বিনয় সরকার পুরো বাজারে ধুমধাম করে পালিত হল গনেশ পূজার অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  শুক্রবার নববর্ষের দিন মালদা শহরের ফুলবাড়ী বিনয় সরকার পুরো বাজারে ধুমধাম করে পালিত হল গনেশ পূজার অনুষ্ঠান। ফুলবাড়ী বিনয় সরকার পুরো বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এদিন এই পুজোর আয়োজন করা হয়। সেখানে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে প্রত্যেককে প্রসাদ বিতরণ করার ব্যবস্থা করা হয়। এদিনের এই গণেশ পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী , ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা । ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *