বাংলা বছর শুরু হতেই সমুদ্র সৈকত দীঘা পর্যটক ভিড়,করোনার আতঙ্ক কাটিয়ে সমুদ্র সৈকতে এসে খুশি পর্যটকরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বাংলা বছর শুরু হতেই পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় পর্যটকদের ভিড়, বাংলা বছরের প্রথমের দিনগুলি পরিবার বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটাতে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে পর্যটকরা, তবে ট্রেনের সংখ্যা একদিকে কম অন্যদিকে হোটেল ভাড়া অধিক হওয়ার কারণে কার্যত সমস্যায় পড়েছে পর্যটকরা, তাদের বক্তব্য যদি ট্রেনের সংখ্যা বাড়ানো যায় এবং হোটেল ভাড়া কিছুটা কমে তাহলে হয়তো আরো ভিড় লক্ষ্য করা যাবে সমুদ্র সৈকতে, তবে হোটেল ভাড়া এবং ট্রেনের সংখ্যা কম থাকা সত্ত্বেও সমুদ্র উপকূলে আসতে পেরে খুশি পর্যটকরা, প্রসঙ্গত মহামারি ভাইরাসের প্যানডেমিক সিচুয়েশনের কারণে দীর্ঘ দুই বছর ধরে সেরকমভাবে সেই রকম ভিডিও করা যায়নি সমুদ্রসৈকতে তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে জীবনযাত্রা ফিরে আসা পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল সমুদ্র সৈকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *