কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হল কালিয়াগঞ্জে স্টেশন মাস্টারকে।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- পণ্যবাহী ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে কালিয়াগঞ্জ শহরে দীর্ঘক্ষন রেলগেট প্রায়শই বন্ধ হয়ে থাকে এর ফলে নিত্যদিনে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে আরম্ভ করে মুমূর্ষু রোগী ও ছাত্র-ছাত্রীদের। যখন তখন এই রেলগেট বন্ধ থাকে। এই সমস্যা বেশ কিছুদিন যাবৎ এতটাই চরমে হয়ে উঠছে যে সাধারণ মানুষের নিত্যদিনে ব্যাপক সমস্যায় তাদের পড়তে হচ্ছে। এমন সমস্যার কথা বিচার বিবেচনা করে আজ কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হল কালিয়াগঞ্জে স্টেশন মাস্টারকে। এই ডেপুটেশনের আগে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে একটি মিছিল বিবেকানন্দ মোড় থেকে রেলস্টেশনে আসে। এরপর স্টেশন মাস্টারের কাছে গিয়ে কালিয়াগঞ্জ বাসির দীর্ঘদিনের একটি সমস্যা পণ্যবাহী ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে যে সমস্যা সৃষ্টি হয় তার সুরাহা করার জন্য। স্টেশন মাস্টার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের এই গুরুতর অভিযোগ এর গুরুত্ব বিবেচনা করার আশ্বাস দেন । এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার কালিয়াগঞ্জ পৌরসভা র পৌরপতি রাম নিবাস সাহা উপ পৌর প্রতি ঈশ্বর রজক কালিয়াগঞ্জ এর প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ। আজকের এই ডেপুটেশন কে কেন্দ্র করে কালিয়াগঞ্জ স্টেশনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *