সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- আত্মঘাতী হল এক একাদশ শ্রেণীর ছাত্রী।মৃতের নাম সাহিনা পারভীন(১৮)।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জীবনতলা থানার অন্তর্গত দেউলি ২ গ্রাম পঞ্চায়েতের হাটবেড়িয়া গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে আজিবর গায়েনের একমাত্র কন্যা সাহিনা পারভীন স্থানীয় হাওড়ামারী উচ্চমাধ্যমিক হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। গত শনিবার সে স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে।রবিবার রাতে খাওয়া সেরে সে তার নিজের ঘরে ঘুমিয়েছিল। আচমকা রাত প্রায় ১২ নাগাদ সে তার ঘর থেকে বেরিয়ে তার বাবা-মা কে ডাকতে থাকে এবং চিৎকার করে বলে আমি বিষ খেয়েছি। পরিবারের লোকজন ঘটনার কথা শুনে তড়িঘড়ি ওই ছাত্রী কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কয়েক ঘন্টা চিকিৎসার পর চিকিৎসকরা ওই ছাত্রী কে মৃত বলে ঘোষণা করেন।ক্যানিং থানার পুলিশ ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
অন্যদিক মুসলমান সমাজের পবিত্র রোজ চলছে। তার মধ্যে ওই ছাত্রী এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আত্মঘাতী একাদশ শ্রেণীর ছাত্রী,এলাকায় শোকের ছায়া।












Leave a Reply