আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য। জানা যায় সোমবার সকালে শান্তিপুর ফুলিয়া পেট্রলপাম সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ফুলিয়া বুইচা ঘোষ পাড়া এলাকার বাসিন্দা নারায়ণ ঘোষ নামে এক ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি ১০ চাকার লরি তাকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই ব্যক্তি। এরপর স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ওই ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় রানাঘাট হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসকেরা। জানা যায় রানাঘাট হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্বভাবতই এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই ব্যক্তির পরিবার সহ গোটা এলাকায়। যদিও পরিবারের দাবি, এই পথদুর্ঘটনায় ঘাতক গাড়িটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাই। ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণ করে আটক করার জন্য শান্তিপুর থানার দ্বারস্থ হয় মৃত ব্যক্তির পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *