আমরা আতঙ্কিত ,বললেন নেহা বেগম।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– পাহাড়ে আসা কর্মীকে ধর্ষণের  ঘটনার প্রতিবাদে ঢেউ আছড়ে পরলো সমতলে।

সোমবার জলপাইগুড়ি জেলা আসা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সম্প্রতি দার্জিলিং জেলার কার্সিয়াঙ্গে এক আসা স্বাস্থ্য কর্মীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেবার যে পৈশাচিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে পাশাপাশি জলপাইগুড়ি জেলার সমস্ত আসা স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার দাবিতে এক স্বারকলিপি প্রদান করা হয় কোতয়ালি থানায়।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা আসা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের সভাপতি নেহা বেগম জানান, আমরা আতঙ্কিত, তাই আমরা চাইছি কার্সিয়াঙ্গের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এর পাশাপাশি আমাদের নিরাপত্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *