প্রায় পাঁচ দিন যাবৎ এলাকা বিদ্যুৎহীন তাই পথ অবরোধের শামিল হলেন এলাকার বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রায় পাঁচ দিন যাবৎ এলাকা বিদ্যুৎহীন তাই পথ অবরোধের শামিল হলেন এলাকার বাসিন্দারা। আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কের জুড়াকুয়া এবং পাইপ লাইন এলাকায়। সোমবার সকাল সাড়ে নটা থেকে শুরু হয় পথ অবরোধ। অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় যানচলাচল। অফিস টাইমে রাজ্য সড়ক অবরোধ থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসের কর্মচারীরা ব্যাপক হয়রানির শিকার হন। অবরোধের খবর পেয়েই দুটি স্থানে শামুকতলা থানার পুলিশ ছুটে আসে কিন্তু জনগণ নাছোড়বান্দা বিদ্যুৎ দপ্তরে কর্মকর্তাকে না পেলে তারা পথ অবরোধে উঠাবেন না। অবশেষে বেলা সাড়ে ১১ টা নাগাদ শামুকতলা থানার পুলিশ এবং শামুকতলা বিদ্যুৎ দপ্তরে স্টেশন ম্যানেজার অবরোধ স্থানে এসে, বিদ্যুৎ পরিষেবা সঠিক করে দেবেন আজকেই এমন প্রতিশ্রুতি দেওয়ার পর পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *