বাজি ফাটানোর প্রতিবাদ করায় বেধড়ক মারধর,জখম শ্বশুর বৌমা।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – বাজি ফাটানোর জন্য প্রতিবাদ করায় বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো প্রতিবেশী বাবা ও ছেলেদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়ার এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন শ্বশুর আবুসিদ্দিক মন্ডল ও বৌমা আঞ্জুয়ারা মন্ডল।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন রাতে মোক্তার আলি লস্কর ও তার তিন ছেলে শব্দবাজি ফাটাচ্ছিলেন। প্রচন্ড আওয়াজ হওয়ায় বাজি ফাটানোর প্রতিবাদ করেন আবুসিদ্দিক মন্ডল।
অভিযোগ এরপর মোক্তার ও তার তিন ছেলে লোহার রড,লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। আবু সিদ্দিক কে।
সেই সময় মারধরের হাত থেকে শ্বশুর কে উদ্ধার করতে দৌড়ে আসেন বৌমা আঞ্জুয়ারা। অভিযোগ তাকে ও বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়।ঘটনার কথা জানতে পেরে দৌড়ে আসেন প্রতিবেশীরা। তারা শ্বশুর বৌমা কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শ্বশুর বৌমা। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আবু সিদ্দিকির পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *