বেলডাঙ্গা থানার অন্তর্গত হিজুলি মাঠপাড়ায় একটি বাড়ির দরজার পাশে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ওই এলাকা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বেলডাঙ্গা থানার অন্তর্গত হিজুলি মাঠপাড়ায় একটি বাড়ির দরজার পাশে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ওই এলাকা। একটি বাড়িতে ফাটল ধরে এবং সেখানে গর্ত হয়ে সেই মাটি দোতলার ছাদের উপরে এসে পড়ে।আচমকা এই বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।উল্লেখ্য 2020 সালের
তেসরা ডিসেম্বর ওই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এলাকার খুন হন আব্দুর রশিদ নামে এক তৃণমূল সমর্থক। আব্দুর রশিদ খুনে 17 জনের নামে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ছয় জনকে গ্রেফতার করে বিভিন্ন এলাকা থেকে। এবং বাকি আসামিরা ফেরার থাকে। বর্তমানে ওই কেসের জেরা পর্ব চলছে কোর্টে। এরমধ্যে ওই এলাকায় ইসরাফিলের বাড়িতে বোমা বিস্ফোরণ।এলাকার মানুষ মনে করছে পুরনো ঘটনার জেরে এই বোমা বিস্ফোরণ। বেলডাঙা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *