স্বচ্ছ ভারত অভিযান প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বচ্ছ ভারত অভিযান প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টি। সোমবার সকালে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্ক এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা ঝাড়ু হাতে করলেন স্বচ্ছ ভারত অভিযান। এছাড়াও ওই এলাকার বিভিন্ন জায়গায় করলেন আবর্জনা পরিষ্কার, পাশাপাশি আবর্জনা জায়গাগুলি পরিষ্কার করার পরে ব্লিচিং ছিটিয়ে দিলেন। এই ভাবেই স্বচ্ছ ভারত অভিযান করলেন বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন, শান্তিপুর টাউন ওয়ানের মন্ডল সভাপতি অমিত বৈরাগ্য। শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস, মহিলা মোর্চার সভানেত্রী পলাশী বিশ্বাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *