খিচুড়ি রেসিপি।

উপকরণ:-   বাসমতি চাল – এক কাপ,  মুসুর ডাল (ভাঙ্গা) – আধ কাপ, পেঁয়াজ – একটা বড়‚ কুচোনো, কাঁচা লঙ্কা – দুটো কি তিনটে‚ মাঝ্খান দিয়ে চেরা, হলুদ – ২ চা চামচ,  রসুন – ৩ কোয়া‚ কুচোনো, সর্ষের তেল – ৩ চা চামচ , আলু – একটা বড়‚ ৮ টুকরো করা , ঘি – ২ চা চামচ,  শুকনো লঙ্কা – দুটো, নুন – স্বাদ মত ১২, চাট মশলা – দেড় চা চামচ, ধনে পাতা – আধ কাপ‚ কুচোনো।

প্রণালী:-  চাল আর ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নিন। ডেচকিতে তেল দিয়ে গরম করুন‚ সঙ্গে শুকনো লঙ্কা দুটো ভেঙ্গে দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ‚ রসুন আর আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিন। নুন আর হলুদ দিয়ে আরো কিছুক্ষন নাড়াচাড়া করে চাল‚ ডাল আর আলুর টুকরো দিয়ে দিন। চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার আন্দাজমত জল দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। জলের পরিমান চাল আর ডালের লেভেল থেকে আড়াই কড় উঁচু হবে। খেয়াল রাখবেন বেশি জল না হয়ে যায়‚ কম হলে ক্ষতি নেই – পরে ম্যানেজ করা যাবে| মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে‚ নাহলে নীচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো মত সেদ্ধ হয়ে গেলে ঘি আর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে আঁচ বন্ধ করে দিন। ইলিশ মাছ বা ডিম ভাজার সঙ্গে গরমা গরম খিচুড়ি পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *