এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি করার চেষ্টার পাশাপাশি গোটা পরিবারকে মারধরের অভিযোগ প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে।

নদিয়া, নিজস্ব প্রতিনিধি:-  এক পরিবারের একাধিক সদস্য কে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার কামারপাড়া লিচুবাগান রাম চন্দ্র গোস্বামী রোড এলাকায়। ও এলাকার গৃহবধূ লিপি প্রামাণিকের অভিযোগ, গত কয়েকদিন আগে তার প্রতিবেশী পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ হঠাৎই ওই প্রতিবেশী পরিবারের সদস্যরা তার বাড়িতে চড়াও হয়, এর পরেই তার শাশুড়ি কে মারধর শুরু করে। গৃহবধূ লিপি প্রামানিক প্রতিবাদ করতে গেলে তাকেও বেধড়ক মারধর করে, এছাড়াও তাকে শীলতা হানি করার চেষ্টা করে প্রতিবেশী পরিবারের লোকজন। তার স্বামী খবর পেয়ে ছুটে আসলে তার স্বামীকেও মারধর করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় গৃহবধূ লিপি প্রামাণিকের গোটা পরিবার, এছাড়াও প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় গৃহবধূ লিপি প্রামাণিকের দাবি, ওই প্রতিবেশী পরিবারের লোকজন শুধু তাকে মারধোর করেনি তার শরীরের পোশাক ছিঁড়ে দেয়, এবং তাঁকে শীলতা হানি করার চেষ্টা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *