মাথাভাঙ্গায় বাড়তে থাকা চুরির ঘটনার বিরুদ্ধে সরব হওয়া সাংবাদিকের বাড়িতে দুঃসাহসিক চুরি! চাঞ্চল্য এলাকায়।

মনিরুল হক, কোচবিহার: মাথাভাঙ্গা এবং তৎসংলগ্ন এলাকায় চুরির ঘটনা ঘটছিল বারবার। এই চুরির ঘটনা নিয়ে বিরুদ্ধে সরব হয়েছিলেন মাথাভাঙ্গার এক সাংবাদিক কাজল রায়। চুরির ঘটনা বারবার খবরের শিরোনামে উঠে আসার কারণে একদিকে যেমন চাপ বার ছিল পুলিশ-প্রসাশনের ওপর। ঠিক তেমনই অন্য দিকে চাপের মুখে পড়েছিল চোরেরাও। সতর্ক হয়ে উঠেছিলেন এলাকাবাসী।
মনে করা হচ্ছে এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ প্রতিশোধ স্পৃহায় চোরদের দল একটি ঘটনা ঘটিয়ে ফেললো সাংবাদিক কাজল রায়ের বাড়িতে। রাতের অন্ধকারে তারা কয়েক হাজার টাকার সুপারি চুরি করে সাংবাদিকের বাড়ি থেকে। আর এই ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গায়।

স্থানীয় এক ব্যক্তি জানান, “যেখানে সাংবাদিকের বাড়ি সুরক্ষিত নয়, যেখানে পুলিশ সাংবাদিক কে সুরক্ষা দিতে পারে না সেখানে সাধারণ মানুষের কি দুর্গতি হতে চলেছে আগামী দিনে সেটা ভাবতে গেলেও শিউরে উঠতে হয়। ঘটনার তদন্তে নেমেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। দ্রুত চোর ধরা পড়বে বলে আশাবাদী মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল। যদিও একটি চুরির ঘটনায় গতরাতে একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে মাথাভাঙ্গা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *