রাজ্য জুড়ে ছাত্রী সহ নারীদের ওপর লাগামহীন নির্যাতন, স্কুলে নিয়োগ নিয়ে  দুর্নীতির বিরুদ্ধে, মিছিলে পা মেলালেন বাম শিক্ষক সংগঠনের সদস্যরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নীল সাদা পোশাক ,রাজ্য জুড়ে ছাত্রী সহ নারীদের ওপর লাগামহীন নির্যাতন, স্কুলে নিয়োগ নিয়ে ভূরি ভূরি  দুর্নীতির বিরুদ্ধে, মিছিলে পা মেলালেন বাম শিক্ষক সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার জলপাইগুড়ি সহরের রাজপথে নেমে এই বিষয় গুলো নিয়ে ক্ষোভ ফেটে পরলো নিখিল বঙ্গ প্রাথমিক এবং উচ্চ শিক্ষক সংগঠনের সদস্যরা, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাম শিক্ষক সংগঠন আয়োজিত মিছিলটি।
এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে বামপন্থী শিক্ষক নেতা বিপ্লব ঝা বলেন, রাজ্য জুড়ে স্কুলে নীল সাদা পোশাক চাপিয়ে দেবার মতো স্বৈরচারিক সরকারি সিদ্ধান্তের আমরা তীব্র বিরোধিতা যেমন করছি ,এর পাশাপাশি স্কুলের বিভিন্ন পদে নিয়োগের ব্যাপারে প্রতিদিন যে দুর্নীতির অভিযোগ ওঠে আসছে তার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি সহ বিশেষত ছাত্রীদের ওপর যা ভাবে লাগাতার ধর্ষণ সহ দেহ জ্বালিয়ে দেবার মতো ঘটনা ঘটে চলেছে তারই প্রীতিবাদে এই মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *